গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology গুগল মেসেজে এইচডি ছবি

    গুগল মেসেজে এইচডি ছবি

    0
    158
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    মেসেজিংয়ের মাধ্যমে ছবি শেয়ারিংয়ের অভিজ্ঞতা উন্নত করার জন্য বেশ কিছু নতুন ফিচার অ্যাড করেছে গুগল মেসেজেস।এসব ফিচারের মধ্যে রয়েছে উন্নত গ্যালারি, উন্নত ক্যামেরা ইন্টারফেস এবং এইচডি ছবি পাঠানোর সুবিধা।এই আপডেটের একটি বড় সংযোজন হলো নতুন কোয়ালিটি সিলেক্টর, যার মাধ্যমে ইউজাররা ছবি পাঠানোর সময় তা সর্বোচ্চ রেজল্যুশনে পাঠাতে পারবেন।

    গ্যালারি খুলে একটি ছবি নির্বাচন করার পর স্ক্রিনের ওপরের ডান দিকে ক্যামেরা আইকনের পাশের এইচডিপ্লাস আইকনে ট্যাপ করলে এই অপশন দেখা যাবে।এখানে দুটি অপশন থাকবে।এক অপশনের মাধ্যমে ছবি কম্প্রেস করে আরসিএস মেসেজের অপটিমাইজড ফরম্যাটে পাঠানো হবে। আরেকটি অপশনের মাধ্যমে ছবিটি তার আসল রেজল্যুশনে পাঠানোর সুযোগ দেওয়া হবে, যাতে সর্বোচ্চ গুণমান বজায় থাকে।আরেকটি বড় আপডেট হলো গুগল মেসেজেসে ইন্টিগ্রেটেড ক্যামেরার নতুন ইন্টারফেস।নতুন এই ইন্টারফেসে ক্যামেরার লাইভ ভিউ স্ক্রিনের ওপরের অংশে দেখা যাবে, যা স্ক্রিনের অর্ধেকেরও বেশি স্থান দখল করবে। এর নিচে ইউজাররা তাদের ফোনের গ্যালারির ছ’টি শেষ ছবি দেখতে পারবেন। এ ছাড়া ছবি ও ভিডিও দ্রুত দেখার জন্য একটি অ্যাকসেস ট্যাব থাকবে। গ্যালারির প্রিভিউ সরাতে ইউজাররা সহজেই নিচে স্ক্রল করতে পারবেন।আবার ওপরের দিকে স্ক্রল করলে পূর্ণ গ্যালারি দেখা যাবে।এ ছাড়া, একাধিক ছবি একসঙ্গে নির্বাচন করা যাবে, যার মধ্যে নতুন তোলা ছবি এবং পূর্বে সংরক্ষিত ছবিও থাকতে পারে।

    আরেকটি ছোট কিন্তু কার্যকরী ফিচার হলো একটি টেক্সট ইনপুট বক্সের সংযোজন, যা নির্বাচিত ছবির নিচে থাকবে।এই সুবিধার মাধ্যমে ইউজাররা ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে তার পাশে একটি বার্তা টাইপ করতে পারবেন, যাতে ছবি এবং বার্তা একসঙ্গে পাঠানো যায়।বলা হচ্ছে,এই আপডেটগুলোর মাধ্যমে মেসেজিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার পথে এগিয়ে যাচ্ছে গুগল। আরসিএসভিত্তিক যোগাযোগ আরও সহজ এবং উন্নত হচ্ছে।