গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Technology গুগল ফটোসের সঙ্গে জেমিনাই ও ন্যানো ব্যানানা

    গুগল ফটোসের সঙ্গে জেমিনাই ও ন্যানো ব্যানানা

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    জেমিনাই এআই চ্যাটবটকে ব্যক্তিগত ছবির সঙ্গে যোগের সুবিধা দিচ্ছে গুগল, যার মাধ্যমে ন্যানো ব্যানানা ইমেজ জেনারেশন টুলটি ব্যবহার করা যাবে।

    গুগল বলেছে, ইউজারদের তাদের পার্সোনাল ইন্টেলিজেন্স ফিচারের সঙ্গে জেমিনাই চ্যাটবটকে যোগের অনুমতি দেবে।এ এআই ফিচারটি ব্যক্তিগত উত্তরের জন্য গুগলের বিভিন্ন অ্যাপকে একসঙ্গে অ্যাড করেছে।কোনো ইউজার এ সুবিধাটি চালু করতে চাইলে,ন্যানো ব্যানানা সরাসরি ইউজারর গুগল ফটোস থেকে ছবি নিয়ে নতুন ছবি তৈরি করতে পারবে। এজন্য আলাদা করে চ্যাটবটে কোনো ছবি আপলোডের প্রয়োজন হবে না।ব্লগ পোস্টে গুগল বলেছে, এখন থেকে ইউজাররা জেমিনাইকে সরাসরি বলতে পারবেন, আমার ও আমার পরিবারের প্রিয় কোনো কাজের একটি ক্লে-মেশন ছবি তৈরি করে দাও।জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে ঠিক তেমনই ছবি তৈরি করে দেবে। উল্লেখ্য গত বছর বাজারে আসার পরপরই ন্যানো ব্যানানা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মানুষ তাদের ছবি আপলোড করে নিজেদের ছোট ডিজিটাল মূর্তি বা ফিগার তৈরি করতে শুরু করেছিল।ফিচারটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে তা গুগলের সার্ভারের ওপর প্রচণ্ড চাপ ফেলে।

    ফলে তাদের নিজস্ব চিপ টেনসর প্রসেসিং ইউনিট-এর ওপর চাপ কমাতে গুগল সাময়িকভাবে এর ব্যবহার সীমিত করতে বাধ্য হয়।এ জনপ্রিয়তার কারণেই জেমিনাই অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোরে এক নম্বর স্থানে চলে আসে এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটি’কে টপকে যায়।