গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology সাইবার সিকিউরিটি কোম্পানি কিনছে গুগল

    সাইবার সিকিউরিটি কোম্পানি কিনছে গুগল

    0
    95
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অ্যামাজন ও মাইক্রোসফটের মতো অন্যান্য ক্লাউড কোম্পানিকে টেক্কা দিতে সাইবার নিরাপত্তা সুবিধা বাড়ানোর চেষ্টা করছে গুগল।সেই ধারাবাহিকতায় সাইবার সিকিউরিটি স্টার্টআপ উইজকে কিনে নিচ্ছে সার্চ জায়ান্টটি।উইজ কেনার জন্য তিন হাজার দুশো কোটি ডলার দেবে গুগল, যা কোম্পানিটির এ যাবৎকালের সবচেয়ে বড় ক্রয় চুক্তি।

    গত বছর অ্যান্টিট্রাস্ট উদ্বেগের কারণে স্টার্টআপটির সঙ্গে চুক্তি বন্ধ করতে বাধ্য হওয়ার আগে উইজ কেনার জন্য প্রায় দু’ হাজার তিনশ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল গুগল,সেই তুলনায় অনেক বেশি অর্থ দিয়ে বর্তমানে স্টার্টআপটি কিনছে কোম্পানিটি।সম্পূর্ণ নগদ অর্থের এই চুক্তির আওতায় উইজ-এর এআইচালিত বিভিন্ন সাইবার নিরাপত্তা সমাধান গুগলের ক্লাউড ব্যবসাকে শক্তিশালী করবে,যা গুরুত্বপূর্ণ নানা ঝুঁকি দূর করতে ব্যবহার করবে কোম্পানিটি।

    উল্লেখ্য,২০২৪ সালে আমেরিকার কঠোর অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক পরিবেশের কারণে অনেক কোম্পানির পক্ষে বড় চুক্তি সম্পাদন করা কঠিন হয়ে পড়েছিল। তবে ধারণা করা হচ্ছে, কিছু অ্যান্টিট্রাস্ট নীতি বাদ দেবে ট্রাম্প প্রশাসন।