
অ্যানড্রয়েড ফোনে গুগলের একচেটিয়া বাজার নিয়ে সরব হয়েছে আমেরিকার আদালত। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালতটি।এর আগেও গুগল সার্চ ইঞ্জিন নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল আমেরিকার আরেকটি আদালতের বিচারক।
আদালতের জুরি গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছে।অ্যানড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে কোনো অ্যাপ নামানোর ক্ষেত্রে গুগল নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করে ফোন কম্পানিগুলোকে। তিন বছরের জন্য কম্পানিগুলো ফোনে গুগলের তৈরি অ্যাপই কেবলমাত্র বাই ডিফল্ট হিসেবে ব্যবহার করতে পারে।অর্থাৎ,ওই অ্যাপগুলোই ফোনে ইন-অ্যাপ হিসেবে ব্যবহার করা যাবে।গুগলের প্রতিদ্বন্দ্বী অ্যাপ সংস্থাগুলো এই সুযোগ পায় না। এই ব্যবস্থার বিরুদ্ধেই রায় দিয়েছে আমেরিকার আদালত। বিচারক একটি তিন সদস্যের পর্যবেক্ষক দল তৈরি করার নির্দেশ দিয়েছেন। যারা গুগল আগামীদিনে একই কাজ করছে কি না, তার দিকে নজর রাখবে। ১ অক্টোবর থেকেই এই রায় কার্যকর হবে বলে জানিয়েছে আদালত।কিছু কিছু ক্ষেত্রে ১ জুলাই পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। গুগল যাতে একচেটিয়া ব্যবসা করতে না পারে এবং প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো যাতে সমান সুযোগ পায়, সেদিকে লক্ষ্য রাখতে বলেছে আদালত।উল্লেখ্য,বিশ্বের প্রায় ৭০ শতাংশ স্মার্টফোন ইউজার অ্যানড্রয়েড ফোন ব্যবহার করেন। সেখানে গুগলের একচেটিয়া বাজার। সার্চ ইঞ্জিন থেকে অ্যাপ সর্বত্রই গুগলের আধিপত্য।গুগল জানিয়েছে, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবে।আদালতের রায় যদি কার্যকর করতে হয়, তাহলে তার নেতিবাচক প্রভাব পড়বে আমেরিকা এবং গোটা বিশ্বে ছড়িয়ে থাকা উপভোক্তাদের ওপর। কারণ এই পরিবর্তন করতে গেলে বিপুল বদল ঘটাতে হবে।








