গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Technology জেমিনি থ্রি প্রোতে ফ্রি অ্যাক্সেস কমাল গুগল

    জেমিনি থ্রি প্রোতে ফ্রি অ্যাক্সেস কমাল গুগল

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স

    গুগল তাদের সর্বাধুনিক এআই মডেল জেমিনি থ্রি প্রো–এর থিংকিং মোড ফ্রি ইউজারদের জন্য নতুন করে সীমাবদ্ধ করেছে।ফ্রি ইউজাররা এখন থেকে বেসিক অ্যাক্সেস পাবেন এবং তাদের দৈনিক সীমা প্রয়োজন অনুযায়ী ঘনঘন পরিবর্তন হতে পারে।

    আগে ফ্রি ইউজাররা দিনে সর্বোচ্চ পাঁচটি প্রম্পট দিতে পারতেন, যা জেমিনি ২.৫–এর সীমার মতোই ছিল। নতুন নির্দেশ থেকে ধারণা করা হচ্ছে, চাহিদা বেড়ে যাওয়ায় ভবিষ্যতে এই সীমা আরও কমতে পারে। তবে গুগল স্পষ্ট করে বলেনি, সীমা বাড়বে নাকি কমবে।এআই মডেলগুলো সাধারণত প্রম্পট নয়,টোকেন ব্যবহার করে হিসাব করে। একটি বাক্য ভেঙে ছোট ছোট অংশে ভাগ করা হয়,এসব অংশকে টোকেন বলা হয়। প্রশ্ন যত জটিল হবে, তত বেশি টোকেন ব্যবহৃত হবে। ফলে একজন ইউজার এক দিনে অনেকগুলো সহজ প্রশ্ন করতে পারলেও জটিল প্রশ্নের সংখ্যা কম হবে।অর্থাৎ, সীমা এখন থেকে প্রশ্নের জটিলতার ওপর নির্ভর করবে,এটাই গুগলের নতুন ব্যবস্থার মূল ধারণা।এদিকে আরেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে গুগলের এআই–নির্ভর গবেষণা প্ল্যাটফর্ম নোটবুকএলএম–এ।

    কোম্পানি জানিয়েছে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে ফ্রি ইউজারদের জন্য ইনফোগ্রাফিক্স এবং স্লাইড ডেকস ফিচার বন্ধ রাখা হয়েছে। এমনকি প্রো ইউজারদের ক্ষেত্রেও কিছু সীমা বাড়ানো হয়েছে। গুগল বলছে, অত্যধিক চাহিদা এবং ক্ষমতার সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।