
১০ বছরে প্রথমবারের মতো বহুরঙা আইকনিক জি লোগোটি আপডেট করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। এমন পদক্ষেপকে কোম্পানিটির বড় পরিবর্তন হিসেবে দেখছেন অনেকে।আগামী কয়েক দিনে কোটি কোটি মানুষ গুগলের আইকনে বদল দেখতে শুরু করবেন।
কারণ, এ আপডেটটি স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইস জুড়ে গুগল ধীরে ধীরে চালু করছে।নতুন ডিজাইনে গুগলের চার রঙের জি লোগোটির লাল, হলুদ, সবুজ ও নীল রঙের সলিড বিভিন্ন ব্লককে বাদ দিয়ে সেগুলোর মধ্যে রংধনুর মতো মসৃণ গ্রেডিয়েন্ট অ্যাড করেছে কোম্পানিটি, যেখানে এক রং থেকে অন্য রঙে লিনিয়ার ট্রানজিশন হবে। নতুন লোগোটা প্রথম দেখা গিয়েছে আইফোনের গুগল সার্চ অ্যাপে। তারপর গুগল অ্যাপের নতুন বিটা ভার্সনের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনেও এসেছে আপডেটটি।শেষ পর্যন্ত এ নতুন লোগোটি সব ডিভাইসেই আনবে গুগল।ইন্টারনেট ব্রাউজারের ট্যাবেও এটি নতুন ফেভিকন বা ছোট আইকন হিসেবে দেখা যাবে।বিশ্বজুড়ে প্রায় পাঁচশ কোটি মানুষ গুগল ব্যবহার করেন। তাই এ লোগোটি বিশ্বের অন্যতম পরিচিত চিহ্ন।উল্লেখ্য,গুগলের লোগোতে শেষ বড় পরিবর্তন এসেছিল ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে।ওই সময় আগের সেরিফ ফন্ট বাদ দিয়ে আধুনিক,প্রডাক্ট সঁ ফন্টের ব্যবহার শুরু করে কোম্পানিটি।সেই আপডেটেই প্রথমবারের মতো বর্তমান গোল আকৃতির বড় হাতের জি আইকনটি নিয়ে আসে গুগল, যা আগে ছিল ছোট হাতের জি সঙ্গে একটি নীল ব্যাকগ্রাউন্ড।
ওই সময় গুগল বলেছিল, লোগো পুনরায় ডিজাইন করার উদ্দেশ্য হচ্ছে,এমন একটি বিশ্ব তৈরি করা, যেখানে অসংখ্য ডিভাইস ও বিভিন্ন ধরনের ইনপুট যেমন ট্যাপ, টাইপ ও কথা বলার মাধ্যমে নির্বিঘ্নে কম্পিউটিং সম্ভব।
