
ভূমিকম্পের আগে ইউজারদের সতর্ক করার উদ্যোগ নিয়েছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। চলতি বছরের এপ্রিল মাসে গুগলের এক ব্লগপোস্টে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পের সময় মানুষ প্রায়ই আতঙ্কিত হয়ে পড়েন।
আগে থেকে কোনো সতর্কবার্তা না পেলে অনেকে দুর্ঘটনার শিকার হন। এই কারণে গুগল আর্থকুয়েক অ্যালার্ট ফিচারের মাধ্যমে ইউজারদের ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে আগেভাগে অবহিত করবে।ব্লগপোস্টে আরও বলা হয়েছে, ফিচারটি গত বছরের আগস্টে চালু করা হয়েছে। ইতিমধ্যেই নিউজিল্যান্ড ও গ্রিসের ইউজাররা এটি ব্যবহার করছেন। আশা করা হচ্ছে, বিশ্বব্যাপী চালু হওয়ার পর এটি ব্যাপক জনপ্রিয়তা পাবে।
গুগলের ফিলিপাইন বিষয়ক কান্ট্রি ডিরেক্টর বার্নাডেট নাকারিও বলেছেন, ফিলিপাইনে অচিরেই এই ফিচার চালু হবে।আর্থকুয়েক অ্যালার্ট ফিচারের মাধ্যমে দেশটিতে গুগলের প্রোডাক্ট এবং সার্ভিসের প্রচার-প্রসারও বাড়াতে চান।









