
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট জেমিনাইতে ,ন্যানিং বা দেখাশোনার নতুন সুবিধা অ্যাড করছে মার্কিন সার্চ জায়ান্টটি।
গুগল এখন এমন শিশুদের জন্যও জেমিনাই চালু করতে যাচ্ছে যাদের বয়স ১৩ বছরের নিচে। তবে শর্ত হচ্ছে ফ্যামিলি লিংক-এর মাধ্যমে অর্থাৎ মা-বাবার নিয়ন্ত্রণাধীন গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে তাদের।এক ইমেইল বার্তায় গুগল বলেছে, জেমিনাইয়ের এই নতুন সুবিধার মাধ্যমে শিশুরা চ্যাটবটটিকে প্রশ্ন করতে, নিজেদের হোমওয়ার্ক তৈরি ও গল্প বানাতে পারবে।গুগলের মুখপাত্র কার্ল রায়ান বলেছেন, শিশুদের জন্য এ নতুন সুবিধায় নিরাপত্তার ব্যবস্থাও থাকবে। যার আওতায় শিশুদের জন্য ক্ষতিকর কোনও কনটেন্ট দেখাতে পারবে না জেমিনাই।ইমেইলে গুগল বলেছে, জেমিনাই ভুল করতে পারে তাই মা-বাবারা যেন তাদের সন্তানদের শেখান জেমিনাইয়ের বিভিন্ন উত্তর কীভাবে যাচাই বা, ফ্যাক্ট-চেক করতে হয়।
উল্লেখ্য,জেমিনাই কোনো মানুষ নয়, তাই শিশুরা যেন বটটির সঙ্গে আলাপচারিতার সময় তাদের গোপন বা ব্যক্তিগত কোনো তথ্য না দেয় তা মা-বাবাদের শিশুদের মনে করিয়ে দেওয়ার কথাও ইমেইলে বলেছে গুগল।









