গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Technology গুগলের এআই ভিডিও জেনারেটর এখন জেমিনাইতে

    গুগলের এআই ভিডিও জেনারেটর এখন জেমিনাইতে

    0
    192
    ছবি সৌজন্যে : মেটা

    গুগলের অত্যাধুনিক ভিডিও জেনারেটর ভিও থ্রি এখন জেমিনাইয়ে ব্যবহার করা যাবে। সাবস্ক্রিপশনের বিনিময়ে ইউজাররা এটি ব্যবহার করতে পারবেন। এর আগে ভিও থ্রি কেবল আমেরিকায় ফ্লো প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহার করা যেত। তবে এখন ভারত, ইন্দোনেশিয়া ও ইউরোপের সব দেশে জেমিনাই অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার চালু হয়েছে।

    গুগল বলছে, ভিও থ্রি দিয়ে প্রতিদিন সর্বোচ্চ তিনটি ভিডিও তৈরি করা যাবে, এই সীমা ২৪ ঘণ্টা পর আবার রিসেট হবে।এটি ব্যবহার করার জন্য প্রথমে জেমিনাই এআই প্রো সাবস্ক্রিপশন নিতে হবে।সাবস্ক্রিপশন নেওয়ার পর জেমিনাই অ্যাপ অথবা জেমিনাই ডট গুগল ডট কম ওয়েবসাইটে গিয়ে ভিডিও অপশনে যেতে হবে। এরপর যে ভিডিও তৈরি করতে চান তার বিবরণ লিখতে হবে, যেমন,গল্প, প্রেক্ষাপট, চরিত্র এমনকি চাইলে নিজেই সংলাপ লিখতে পারবেন।

    জেমিনাই তারপর সাউন্ডসহ একটি ভিডিও কয়েক মিনিটেই তৈরি করে দেবে।তবে আগেই যেমন বলা হয়েছে দিনে তিনটির বেশি ভিডিও তৈরি করা যাবে না। ভবিষ্যতে এই সীমা বাড়তে পারে।যদিও ভিও থ্রি একেবারে বিনামূল্যের সার্ভিস নয়, তবে যেহেতু এটি গুগল ক্লাউডের একটি অংশ তাই গুগলের দেওয়া ট্রায়াল অফারটি ব্যবহার করেও এটি বাড়তি খরচ ছাড়াই চালানো যাবে।