গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য গুগলের চমক

    অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য গুগলের চমক

    0
    121
    Google surprises for Android users
    Google surprises for Android users

    গুগল সম্প্রতি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একাধিক বড় আপডেটের ঘোষণা করেছে,যা অ্যান্ড্রয়েড ফিফটিন-এ অন্তর্ভুক্ত করা হবে। এই আপডেটটি ইউজারদের জন্য বিশেষ করে নিরাপত্তা এবং গোপনীয়তার দিক থেকে অনেক নতুন সুবিধা নিয়ে আসবে।

     

    অ্যান্ড্রয়েড অথরিটির সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যায়, অক্টোবর মাসে অ্যান্ড্রয়েড ফিফটিন ভার্সন আপডেট করার পরিকল্পনা করেছে গুগল। যদিও সংস্থার পক্ষ থেকে তা প্রকাশের নির্দিষ্ট সময় জানানো হয়নি।অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেটের পর যেসব সুবিধা পাবেন,তার মধ্যে রয়েছে প্রাইভেট স্পেস।বলা হচ্ছে,এটি একটি সুরক্ষিত স্থান যা ইউজারদের সংবেদনশীল অ্যাপগুলোকে আলাদা রাখতে সহায়তা করবে এবং বাড়তি প্রমাণীকরণের মাধ্যমে সুরক্ষিত রাখবে। থাকছে, থেফট ডিটেকশন লক,ফোন চুরি হলে এই ফিচারটি এআই ব্যবহার করে সেটি শনাক্ত করে দ্রুত লক করে দেবে, যাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। থাকবে,রিয়েল-টাইম ফ্রড প্রটেকশন ,যেখানে গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে ম্যালিশিয়াস অ্যাপ শনাক্ত করে তাৎক্ষণিক প্রতিরোধের ব্যবস্থা করবে।অ্যান্ড্রয়েড অথরিটির শেয়ার করা রিলিজ নোট থেকে আরও জানা যায়, এই আপডেটটি ইউজারদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ফোরটিন-এর শেষ ইউনিভার্সাল এডিশন ইনস্টল করবে। এদিকে চলতি বছরে নতুন পিক্সেল সিরিজ লঞ্চ করেছে গুগল।এতে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন। যা গ্রাহকদের মনে বেশ হতাশা সৃষ্টি করেছে। কারণ গুগল সাধারণত পিক্সেল ডিভাইসের নিউ জেনারেশনের ক্ষেত্রে লেটেস্ট ওএস ব্যবহার করে।