গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই

    প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স

    গুগল তাদের এআই চ্যাটবট অ্যাপের ইন্টারঅ্যাকটিভ ওয়ার্কস্পেস জেমিনাই ক্যানভাস-এ নতুন একটি ফিচার অ্যাড করেছে। ফিচারটিতে এখন ইউজাররা শুধু একটি প্রম্পট দিয়েই প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারবেন।

    এটি মূলত শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের জন্য তৈরি করা হয়েছে, এ ছাড়াও যাদের নিয়মিত প্রেজেন্টেশন বা রিপোর্ট তৈরির প্রয়োজন হয় তাদেরও কাজে দেবে।গুগলের এই নতুন ফিচারে ইউজাররা চাইলে কেবল একটি প্রম্পট লিখে স্লাইড তৈরি করতে পারবেন আবার নির্দিষ্ট কোনো ফাইল থেকেও প্রেজেন্টেশন বানানো সম্ভব হবে। ইউজাররা ডকুমেন্ট, স্প্রেডশিট বা রিসার্চ পেপার আপলোড করে জেমিনাইকে সেই ফাইলের ভিত্তিতে একটি প্রেজেন্টেশন তৈরি করতে বলতে পারবেন। যদি সোর্স নির্দিষ্ট না হয় তাহলে শুধু একটি কমান্ড দিলেই জেমিনাই পুরো প্রেজেন্টেশন বানিয়ে দেবে।তৈরি হওয়া স্লাইডগুলোতে আগেই নির্ধারিত থিম, ছবি ও টেক্সট যুক্ত থাকবে। ইউজাররা চাইলে জেমিনাই অ্যাপ থেকেই সরাসরি গুগল স্লাইডসে এক্সপোর্ট করতে পারবেন প্রেজেন্টেশনটি।এরপর তারা প্রয়োজন অনুযায়ী স্লাইড সম্পাদনা করতে বা সহকর্মীর সঙ্গে মিলেও কাজ চালিয়ে যেতে পারবেন।নতুন এই সুবিধা ধীরে ধীরে পার্সোনাল ও গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট দুটোতেই চালু হচ্ছে।এর আগে চলতি বছরের মার্চে জেমিনাই ক্যানভাস চালু করে গুগল।

    এতে ইউজাররা তাদের লেখা বা কোড শেয়ার করে এআই-এর সাহায্যে তা সম্পাদনা বা উন্নত করতে পারেন। ব্যবহারকারীরা যদি অ্যাপ, ওয়েবপেইজ বা ইনফোগ্রাফিকের মতো প্রজেক্টের জন্য কোড বা প্রম্পট দেন, তাহলে ক্যানভাস তাদের ডিজাইনের একটি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখাতে পারে।