গুগলের নতুন এআই মোড ফিচার

0
155
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

বার্ড, জেমিনাই, নোটবুকএলএম এরপর এআই ওভারভিউজ গুগলের এআই টুলসের তালিকা এত দ্রুত বাড়ছে যে তাল মেলানোই কঠিন।তবে এগুলোই শেষ নয় আগের ধারাবাহিকতায় এবার আসছে ,এআই মোড। এদিকে গুগল এআই মোড চলতি বছরের জুনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে।এটি গুগল ব্যবহার করা যায় এমন যে কোনো ডিভাইস যেমন ডেস্কটপ কিংবা মোবাইলে ব্যবহার করা যাচ্ছে।

সহজভাবে বললে, গুগল এআই মোড হচ্ছে গুগল সার্চে সংযোজিত একটি নতুন ফিচার, যার কাজ হলো ইউজারের সার্চ করা প্রশ্নের উত্তরে গবেষণাভিত্তিক ও বিস্তারিত তথ্য দেওয়া এবং সেটিকে আরও গুছিয়ে ও কাঠামোবদ্ধভাবে উপস্থাপন করা।এটি ব্যবহার করতে হলে, সার্চ বারের পাশে থাকা নির্দিষ্ট এআই মোড ট্যাবে যেতে হবে। একবার চালু করলেই সাধারণ সার্চের তুলনায় আরও সরাসরি, এআই দিয়ে তৈরি উত্তর পেতে শুরু করবেন।তবে,এআই মোড জেমিনাই বা ওভারভিউ’র মত নয়।এই এআই মোডটি গুগল সার্চে যুক্ত করা লেটেস্ট এআই ফিচার।এটি গুগলের অন্যান্য এআই টুলগুলোর সঙ্গে অনেক দিক থেকে মিল রাখলেও এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে।জেমিনাই যা বার্ডের নতুন নাম,এটি একটি চ্যাটবট,যা সাধারণত গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট অভিজ্ঞতার অংশ হিসেবে ব্যবহার করা হয়। অন্যদিকে এআই ওভারভিউজ হলো সার্চের উপরের দিকে দেখা যাওয়া এআই-চালিত সারাংশ বা সারাংশভিত্তিক উত্তরের ব্লক, তবে সেগুলো ইন্টারঅ্যাকটিভ নয়।

নোটবুকএলএম মূলত নোট নেওয়ার জন্য তৈরি একটি বিশেষ এআই টুল।তুলনামূলকভাবে, এআই মোড গুগল সার্চেরই একটি অংশ, যা পুরোপুরি এআই দিয়ে চলে। এটি জেমিনাইয়ের মত স্বতন্ত্র চ্যাটবট নয়। গুগল সার্চের সঙ্গে একটি প্ল্যাটফর্ম শেয়ার করে।আসলে,গুগল সার্চে কিছু সার্চ করলে সাধারণত বহু রেজাল্ট ঘেঁটে কাঙ্ক্ষিত তথ্য খুজে বের করতে হয়। এআই মোড ঠিক সেখানেই সময় বাঁচায়।