টেক্সট-ছবি থেকে থ্রি-ডি বানাবে গুগলের নতুন এআই

0
165
ছবি সৌজন্যে : এক্স

গুগল নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই টুল চালু করার পর গেমিং ও ইন্টারয়্যাকটিভ সফটওয়্যার কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের পতন দেখা গেছে।

অ্যালফাবেটের মালিকানাধীন গুগল প্রজেক্ট জিনি নামে পরীক্ষামূলক একটি এআই টুল লঞ্চ করেছে। এরপর বাজারে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় বিভিন্ন গেমিং শেয়ারে ধস নেমেছে। রিপোর্ট অনুযায়ী, গেম তৈরির জনপ্রিয় সফটওয়্যার প্ল্যাটফর্ম ইউনিটি সফটওয়্যার–এর শেয়ার ২০ শতাংশের বেশি কমে যায়। এছাড়া গ্র্যান্ড থেফট অটো নির্মাতা প্রতিষ্ঠান টেক-টু ইন্টারয়্যাকটিভ–এর শেয়ার প্রায় ৯ শতাংশ এবং রোবলক্স–এর শেয়ার ৮ শতাংশ কমেছে।গুগল জানিয়েছে, প্রজেক্ট জিনি এমন একটি টুল যা সাধারণ টেক্সট নির্দেশ ও ছবি থেকে ঘোরাঘুরি করা যায় এমন থ্রিডি ভার্চুয়াল দুনিয়া তৈরি করতে পারে। এটি তৈরি হয়েছে গুগল ডিপমাইন্ডের ওপর। গুগলের ভাষায়,ইউজার যখন ভার্চুয়াল দুনিয়ায় চলাফেরা করবে, তখন সামনে যাওয়ার পথও রিয়েল টাইমে,তাৎক্ষণিকভাবে তৈরি হতে থাকবে।টুলটির তিনটি মূল সুবিধা রয়েছে,ওয়ার্ল্ড স্কেচিং, লেখা ও ছবি দিয়ে পরিবেশ তৈরি, ওয়ার্ল্ড এক্সপ্লোরেশন,চলার সঙ্গে সঙ্গে পথ তৈরি,ওয়ার্ল্ড রিমিক্সিং,আগের দুনিয়া বদলে নতুনভাবে বানানো। তবে গুগল বলেছে, এটি গেম ইঞ্জিন নয় এবং এখনই পূর্ণাঙ্গ গেম তৈরি করতে পারবে না। বর্তমানে টুলটি ৭২০পি রেজুলেশনে ২৪ ফ্রেম প্রতি সেকেন্ডে চলে এবং একবারে সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত দুনিয়া তৈরি করতে পারে।

কিছু সীমাবদ্ধতাও আছে, ছবি ঠিকমতো না আসা, নিয়ন্ত্রণে দেরি ইত্যাদি। প্রজেক্ট জিনি এখন শুধু আমেরিকায় গুগল এআই আল্ট্রা গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। গুগল জানিয়েছে, ভবিষ্যতে ধাপে ধাপে অন্য দেশেও এটি চালু করা হবে।