গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology শপিং ও ফ্লাইট বুকিং করবে গুগলের নতুন এআই

    শপিং ও ফ্লাইট বুকিং করবে গুগলের নতুন এআই

    0
    266

    নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক টেকনোলজি তৈরি করছে গুগল। এই টেকনোলজি স্বয়ংক্রিয়ভাবে গবেষণা, তথ্য সংগ্রহ,কেনাকাটা,ফ্লাইট বুকিংয়ের মতো কাজ করে দিতে পারবে।

    নতুন টেকনোলজিটি ,জারভিস নামের প্রকল্পের আওতায় ডেভেলপ করছে গুগল। এটি আগামী ডিসেম্বরে লঞ্চ করা হতে পারে। গুগলের নতুন প্রজন্মের জেমিনি মডেলের মাধ্যমে জারভিস পরিচালিত হবে এবং এটি বিশেষভাবে ক্রোম ব্রাউজারের জন্য ডিজাইন করা হয়েছে। টুলটি ইউজারদের ওয়েবভিত্তিক দৈনন্দিন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করতে সাহায্য করবে। এটি বিভিন্ন স্ক্রিনশট নিয়ে তা বিশ্লেষণের পাশাপাশি বিভিন্ন বাটনে ক্লিক করতে পারবে বা এই টেকনোলজি টেক্সট লিখতে পারবে। টুলটি কাজগুলো করতে কয়েক সেকেন্ড সময় নেবে। একই ধরনের টেকনোলজি নিয়ে কাজ করছে বিশ্বের বৃহত্তম এআই কোম্পানিগুলো। উদাহরণস্বরূপ,ইউজারদের সঙ্গে ওয়েবপেজের বিষয়বস্তু নিয়ে কথা বলার সুযোগ দেবে মাইক্রোসফটের কো-পাইলট ভিশন। ভবিষ্যতে অ্যাপলের বুদ্ধিমত্তা স্ক্রিনে যা আছে, তা সম্পর্কে অবগত থাকবে এবং আগামী বছরের মধ্যে বিভিন্ন অ্যাপের মধ্যে কাজ করতে পারবে।

    অন্যদিকে নতুন এআই মডেল ক্লদ-এর আপডেট প্রকাশ করেছে এনথ্রপিক, যা সরাসরি কোনো ব্যক্তির কম্পিউটার বা ব্রাউজারের সঙ্গে যোগাযোগ করবে। তবে, এই মডেল ব্যবহার করা এখনো অনেক জটিল। ওপেনএআইও এ ধরনের ভার্সন তৈরির চেষ্টা করছে।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক