গুগলের নতুন ওপেন সোর্স মডেল ‘জেমা ফোর’

0
72
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দুনিয়ায় নিজেদের সবচেয়ে শক্তিশালী মডেল জেমিনাই থ্রি-এর প্রযুক্তিতে তৈরি নতুন ওপেন সোর্স এআই সিরিজ লঞ্চ করেছে গুগল, যা স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার সবখানে চলবে।

গত বছরের শেষদিকে জেমিনাই থ্রি প্রো নামের এআই মডেল চালু করেছিল গুগল, যা ছিল নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে কোম্পানিটির বড় পদক্ষেপ।এখন, সেই একই প্রযুক্তি ও গবেষণার ওপর ভিত্তি করে গুগল ওপেন সোর্স কমিউনিটির জন্য নিয়ে এসেছে তাদের নতুন,জেমা ফোর মডেল সিরিজ।গুগল মূলত চারটি ভিন্ন ভার্শনে এ জেমা ফোর চালু করছে, যেগুলোকে আলাদা করা হয়েছে তাদের প্যারামিটার সংখ্যার ওপর ভিত্তি করে।

স্মার্টফোনের মতো ছোট বা পোর্টেবল ডিভাইসের জন্য রয়েছে ২০০ কোটি ও ৪০০ কোটি প্যারামিটারের ইফেক্টিভ মডেল।তবে যারা আরও শক্তিশালী কম্পিউটার বা মেশিন ব্যবহার করেন তাদের জন্য রয়েছে ২৬০০ কোটি মিক্সচার অফ এক্সপার্টস ও ৩১০০ কোটি ডেন্স সিস্টেম।