সূর্যগ্রহণ ঘিরে গুগলের বিশেষ অ্যানিমেশন

0
101
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

১৭ ফেব্রুয়ারি বিশ্বের মানুষ দেখবে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণকে বলা হচ্ছে রিং অব ফায়ার বা,আগুনের বলয়। জ্যোতির্বিজ্ঞানী ও আকাশপ্রেমীদের মধ্যে এই ঘটনা নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

এই বিশেষ সূর্যগ্রহণকে আরও সহজভাবে মানুষের সামনে তুলে ধরতে গুগল এনেছে একটি ইন্টারঅ্যাকটিভ অ্যানিমেশন অর্থাৎ নড়াচড়া করা চিত্র। এর মাধ্যমে যে কেউ খুব সহজে সূর্যগ্রহণের দৃশ্য বুঝতে পারবেন।গুগল আগেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন ও ঘটনার জন্য বিশেষ ডুডল ও ফিচার চালু করেছে।সূর্যগ্রহণ উপলক্ষে এবারও তারা এমন একটি সুবিধা দিয়েছে, যা পৃথিবীর যেকোনো জায়গা থেকে দেখা যাবে।এই অ্যানিমেশন দেখতে খুব বেশি কিছু করতে হবে না।প্রথমে নিজের মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার খুলতে হবে। এরপর সার্চ বারে সোলার এক্লিপ্স অথবা সূর্য্য গ্রহণ লিখে সার্চ করতে হবে। তারপর কিছুক্ষণের মধ্যেই পর্দায় ভেসে উঠবে সূর্যগ্রহণের একটি চিত্রভিত্তিক প্রদর্শনী।এই অ্যানিমেশনে দেখা যাবে,কীভাবে চাঁদ ধীরে ধীরে সূর্যের সামনে এসে দাঁড়ায়।সূর্যের পুরো অংশ ঢেকে যায় না।শুধু বাইরের উজ্জ্বল অংশ দেখা যায়, যাকে বলা হয় করোনা,সূর্যের বাইরের আলোকিত স্তর।এতে সূর্যের চারপাশে আগুনের মতো একটি বলয় তৈরি হয়। একে দেখতেই রিং অব ফায়ার বলা হয়।

নাসার তথ্য অনুযায়ী, সূর্যগ্রহণ হয় তখনই, যখন সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরল রেখায় আসে। বার্ষিক বা অ্যানুলার সূর্যগ্রহণ ঘটে তখন, যখন চাঁদ পৃথিবী থেকে তুলনামূলক দূরে থাকে। সে কারণে চাঁদ দেখতে ছোট লাগে এবং সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না।