গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যে গুন্ডারাজ চলছে, বিস্ফোরক রাজ্যপাল

    রাজ্যে গুন্ডারাজ চলছে, বিস্ফোরক রাজ্যপাল

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    রাজ্যে গুন্ডারাজ চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। ত্রাণ দিতে গিয়ে উত্তরবঙ্গে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ।
    সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল বোস। তিনি আরও বলেছেন ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক আলাদা। মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা আছে। ওনার সঙ্গে পেশাদার যোগাযোগ বন্ধ হয়নি। কিন্তু কাজের ক্ষেত্রে তাঁর নিজের দৃষ্টিভঙ্গি আছে। মুখ্যমন্ত্রী হিসেবে ওঁনারও আছে। রাজ্যের পুলিশ ঠিক মত কাজ করছে না বলেও অভিযোগ করেছেন তিনি। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন। অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে সংবিধান মেনে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন সিভি আনন্দ বোস। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। অন্যবারের মত এবারও হিংসাত্মক ঘটনা দেখা দিলে কী হবে, সেই প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন তিনি গ্রাউন্ড জিরোর পরিস্থিতি জানেন। সব রিপোর্ট পাঠানো হয়। মুখ্যমন্ত্রী বলেছেন গুরুতর কিছু ঘটেনি।
    কিন্তু তিনি জানেন গুরুতর ঘটনা ঘটেছে। নিজে মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেছেন।