দিল্লি দূষণ রাজ্যগুলিকে চিঠি স্বাস্থ্য মন্ত্রকের 

0
177
দিল্লি দূষণ নিয়ে উদ্বেগের মাঝে সব রাজ্যকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।সম্প্রতি রাজধানীর অপর্যাপ্ত দূষণ চিন্তা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের।
উদ্বেগের আওতায় রয়েছে সারা দেশের পরিবেশও। সদ্যসমাপ্ত উৎসবের মরসুমে গোটা দেশজুড়ে বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সমস্ত রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দিয়েছে। ওই চিঠিতে দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাধারণ স্বাস্থ্য ব্যবস্থাকেও উন্নত করতে বলা হয়েছে। দূষণজনিত সমস্ত রোগের মোকাবিলা করার জন্য রাজ্য সরকারগুলিকে সব ব্যবস্থা রাখতে বলেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে চিঠিটি পাঠিয়েছেন সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব। চিঠিতে তিনি লিখেছেন, গত কয়েক বছরে দেশের বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বেড়ে গিয়েছে। বায়ুদূষণের প্রভাবে শুধুমাত্র তীব্র অসুস্থতাই নয়, শ্বাসযন্ত্র প্রভাবিত হয়ে শরীরে দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি, কার্ডিয়োভাস্কুলার এবং সেরিব্রোয়ার ভাস্কুলার সিস্টেমেও বড়সড় সমস্যা তৈরি করতে পারে।
এমন সব রোগের মোকাবিলা করতে এখন থেকেই রাজ্য স্বাস্থ্য দফতরগুলি উদ্যোগী হোক।দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে ১৯ অক্টোবরেও একটি চিঠি রাজ্যের মুখ্যসচিবদের পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 
ছবি  সৌজন্যে : এক্স