গোপালগঞ্জ : ২০ জুলাই বাংলাদেশে হরতাল 

0
308
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদ, ক্যাঙারু কোর্টে প্রহসনমূলক কার্যক্রম বাতিল এবং খুনি-দখলদার-ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলিগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লিগ, জাতীয় শ্রমিক লিগ ও বাংলাদেশ ছাত্রলিগের ডাকে আগামী ২০ জুলাই দেশে হরতাল পালন করা হবে।
এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনগুলি। বিবৃতিতে সংগঠনগুলি বলেছে, খুনি-জঙ্গি-সন্ত্রাসী-অবৈধ-ফ্যাসিস্ট ইউনুস কর্তৃক পূণ্যভূমি গোপালগঞ্জের সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, নারী এবং আওয়ামী লিগ ও ছাত্র লিগের কর্মীদের উপর নির্বিচারে-নিষ্ঠুরভাবে গুলি বর্ষণের মাধ্যমে হত্যার প্রতিবাদে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচারকার্য পরিচালনার বিরুদ্ধে এবং জবরদখল করে সন্ত্রাস-সহিংসতা-ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসা জনগণের প্রতিনিধিত্ববিহীন, সংবিধান লঙ্ঘনকারী, খুনি-ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে এই হরতাল হবে।