বাংলাদেশে চলতি বছরের শেষে নির্বাচন : ইউনূস

0
149
ছবি সৌজন্যে : এক্স

বাংলাদেশে চলতি বছরের শেষে হতে পারে নির্বাচন। জাপানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস।

তিনি জানিয়েছেন,যখন নির্বাচন হবে, নতুন সরকার ক্ষমতায় আসবে, তখন তারা কাজের জন্য নিরাপদ এবং দৃঢ় ভিত্তি পাবে বাংলাদেশে।দু দিন আগে জাপানের এনএইচকে সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে ইউনূস জানিয়েছিলেন, চলতি বছরের শেষে বাংলাদেশে হতে পারে নির্বাচন। কী ভাবে তিনি বাংলাদেশ পুনর্গঠনের পরিকল্পনা করেছেন, তা-ও জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশ যাতে স্বনির্ভর, শক্তিশালী হয়, সেটাই নিশ্চিত করতে চায় তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।উল্লেখ্য,গণআন্দোলনের জেরে গত বছর অগস্ট মাসে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান।এর পরে বাংলাদেশের শাসনভার হাতে নেয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারেরই প্রধান হন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। তিনি সাক্ষাৎকারে দাবি করেছেন,সেই সময় থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলাদেশ। তখনকার পরিস্থিতি বিবেচনায় মনে করেন, অনেক দূর এগিয়েছেন। কারণ,এটি ছিল পুরোপুরি বিধ্বস্ত সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা, বিচারব্যবস্থা,সব কিছুই বিধ্বস্ত।

তিনি এ-ও জানিয়েছেন,গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নির্বাচন একটি অপরিহার্য পদক্ষেপ। বছরের শেষেই হতে পারে সেই নির্বাচন,বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস।