
রোজগার মেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে তার সরকার কর্মসংস্থান এবং স্ব-নিযুক্তি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ করেছে। এই মেলার ১৫ তম সংস্করণে অংশ নিয়ে ভার্চুয়াল ভাবে অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেছেন, অটোমোবাইল এবং জুতো শিল্পে উৎপাদন ও রফতানি নতুন রেকর্ড করেছে।
বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তার সরকারের পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দাবি, অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে ২০১৪ সালের আগে ১৮ মিনিয়ন টন থেকে বেড়ে ১৪৫ মিলিয়ন টন পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত ইউপিএসসি পরীক্ষার ফলাফলে প্রথম পাচজনের মধ্যে তিনজন মহিলা, মেয়েদের উন্নতিতেও সরকারের ভুমিকার ভুয়সী প্রশংসা করেছেন তিনি। বাইট: নরেন্দ্র মোদী
অন্যদিকে কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়োজিত রোজগার মেলায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বহু যুবক – যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। রাজ্য সরকারকে খোঁচা দিয়ে তিনি দাবি করেছেন, একদিকে রাজ্য সরকারি চাকরি প্রাথীদের যখন রাস্তায় বসতে হচ্ছে, কেন্দ্রীয় সরকার তখন ৫১ হাজার যবক যবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছে।বাইট সকান্ত মজমদার এদিন চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে আনন্দে, উচ্ছ্বাস করেছেন অনেকে।







