গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সরকার নির্বাচন বাঙালিরা করবে না অনুপ্রবেশকারীরা, প্রশ্ন ধর্মেন্দ্র

    সরকার নির্বাচন বাঙালিরা করবে না অনুপ্রবেশকারীরা, প্রশ্ন ধর্মেন্দ্র

    0
    17
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাংলায় সরকার নির্বাচন বাঙালিরা করবে, না অনুপ্রবেশকারীরা। প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তর সমর্থনে প্রচারে এসেছিলেন ধর্মেন্দ্র প্রধান।

    সেখানেই এসআইআর বিরোধিতা করায় তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি। ধর্মেন্দ্র প্রধান বলেছেন এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া। দেশের বহু রাজ্যে এর আগেও এসআইআর হয়েছে, এখনও হচ্ছে। যাঁরা ভারতীয় তাদের নাম কাটছে না। যারা অনুপ্রবেশকারী তাদের নাম কাটা হচ্ছে। কিসের স্বার্থে এই প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করছেন।

    প্রশ্ন তুলেছেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর আরও প্রশ্ন বাংলার ক্ষমতা বাঙালিদের হাতে থাকবে না অনুপ্রবেশকারীদের হাতে থাকবে।