গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National দরিদ্র-আদিবাসীদের উন্নয়নে সরকার : রাজনাথ 

    দরিদ্র-আদিবাসীদের উন্নয়নে সরকার : রাজনাথ 

    0
    61
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দরিদ্র ও আদিবাসীদের উন্নয়নে সবসময় সচেষ্ট রয়েছে কেন্দ্রের সরকার। এমনটাই দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
    তিনি বলেছেন, ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভালসাদে শ্রীমদ্ রাজচন্দ্র সেন্টার অফ এক্সিলেন্স ফর উইমেনের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালভাবে স্থাপন করেছিলেন। যা মহিলাদের ক্ষমতায়ণ ও শিক্ষার স্থান। আজ তিনি এটি উদ্বোধন করার সুযোগ পেয়েছেন।
    রাজনাথ-র বক্তব্য, এই কেন্দ্রটি ১১ একর জুড়ে বিস্তৃত এবং দক্ষতা উন্নয়ন, জীবিকা নির্বাহ এবং নেতৃত্ব বিকাশ ইত্যাদির জন্য এক ছাদের নীচে মহিলাদের সহায়তা প্রদান করে এবং ভবিষ্যতেও করবে। তিনি এখানে কর্মরত আদিবাসী বোন ও কন্যাদের সঙ্গে দেখা করেছেন। তাদের মুখে হাসি দেখে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাদের সক্ষমতা বৃদ্ধির কাজ করা হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।