সরকারি চাকরি উত্তরাধিকার সূত্রে পাওয়ার বস্তু নয়: সুপ্রিম কোর্ট

0
184
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
সহানুভুতির ভিত্তিতে চাকরি কখনই ব্যক্তিগত অধিকার নয়, বরং তা একেবারের ব্যতিক্রমী পরিস্থিতিতে বিবেচনার বিষয়। রাজস্থানের বাসিন্দা একজনের করা মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, চাকরি দেওয়ার একমাত্র ভিত্তি হতে পারে আর্থিক দুর্দশা ও জরুরি প্রয়োজন।
শুধু পরিবারে সরকারি কর্মীর মৃত্যুই যথেষ্ট নয়, দেখতে হবে সেই মৃত্যুর ফলে পরিবারে অর্থসংকট নেমে এসেছে কিনা। তেমন কিছু হলেই বিষয়টি বিবেচনা করা হবে। ২০১৫ সালের সেন্ট্রাল এক্সাইজ বিভাগের প্রধান কমিশনার পদে কর্মরত এক আধিকারিকের মৃত্যুর পরে তাঁর ছেলে রবি কুমার ওই দফতরেই সহানুভূতির ভিত্তিতে চাকরির আবেদন জানন।
তাঁর আবেদন নাকচ করে দিয়ে জানানো হয়, তাঁদের পরিবার আর্থিকভাবে স্বচ্ছল। ফলে চাকরির জন্য সহানুভূতি দেখানোর পরিস্থিতি নেই। রবি সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন। কিন্তু আদালতও একই রায় দিয়েছে।