
গত জানুয়ারির শেষের দিকে ব্রিজভূষণ শরণ সিংয়ের বাড়িতে ফিরেছিল ভারতীয় কুস্তি সংস্থার অফিস। মার্চের শুরুতেই এবার ভারতীয় কুস্তি সংস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। শর্ত দেওয়া হয়েছে, কুস্তি সংস্থার সঙ্গে যুক্ত নন, এমন কোনও ব্যক্তি সংস্থার কাজে যুক্ত থাকতে পারবেন না। কেবল নির্বাচিত আধিকারিকরাই দায়িত্ব সামলাবেন।
বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের এর হাতে সংস্থার পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। বজবং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটের মতো কুস্তিগীররা যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে। যার জেরে সংস্থার দায়িত্ব থেকে তাকে সরিয়ে নিয়ে আসা হয় সঞ্জয় সিংকে। সঞ্জয় সিং ব্রিজভূষণের ঘনিষ্ঠ বলে প্রচর সমালোচনার ফলে একপ্রকার বাধ্য হয়েই গত বছরের ডিসেম্বরে ভারতীয় কুস্তি সংস্থাকে সাসপেন্ড করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।
উল্লেখ্য, ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি কোটে এখনও যৌন নিগ্রহের মামলা চলছে। যে কারণে তাঁর সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ নেই ভারতীয় কুস্তি সংস্থার। কিন্তু সঞ্জয় তাঁর ঘনিষ্ঠ হওয়ায় কুস্তিগারদের অনেকেরই আশঙ্কা বকলমে দায়িত্ব সামলাবেন ব্রিজভূষণই।









