বিতান-র স্ত্রীকে ভারতীয় নাগরিকত্ব : সুকান্ত

0
154
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পহেলগাঁও-কাণ্ডে নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র সরকার।

এক্স পোস্টে সেকথা নিজে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর আরও মন্তব্য, কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়-কে ভারতীয় নাগরিকত্ব প্রদান-র জন্য ধন্যবাদ। এর মাধ্যমে বিতান অধিকারীর স্ত্রীকে নতুন জীবনদান করেছে ভারত সরকার। পাশাপাশি এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত। একইসঙ্গে পাকিস্তানকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।

তিনি বলেছেন, পাকিস্তানের অস্ত্র ভাণ্ডার শূন্য-নিঃস্ব। আর তারা এসেছে ভারতের সঙ্গে যুদ্ধ লড়তে। আর এরই মধ্যে কার্যত পর্যদস্তু অবস্থা হয়েছে পাকিস্তানের।