বিহারে মদ খেয়ে মন্ত্রীর সঙ্গে মঞ্চে সরকারি আধিকারিক!

0
178
ছবি সৌজন্যে : এক্স

ড্রাই স্টেট হিসাবে চিহ্নিতবিহারে মত্ত অবস্থায় সরকারি অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে যোগ দিয়েছেন এক সরকারি অফিসার। আর জেলাশাসকের কাছে ধরা পড়ে মত্ত মৎস্য আধিকারিক অবশ্য দাবি করেছেন, ওষুধ খেয়েছিলেন, মুখ থেকে তার গন্ধ বেরোচ্ছে।

শেষমেশ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ছিল জাতীয় মৎস্য চাষি দিবস। সেই উপলক্ষে সুপল জেলায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রশাসন। জানা গিয়েছে, চাষি এবং মৎস্যজীবীদের হাতে উপহার তুলে দেওয়ার সময় শম্ভুর বিরুদ্ধে জেলাশাসকের কাছে কেউ কেউ অভিযোগ জানান। জেলাশাসক নিজে তখন শম্ভুর কাছে যান।

কিন্তু আধিকারিকের সঙ্গে কথা বলতে গিয়েই সমস্যায় পড়ে যান জেলাশাসক। সরকারি সূত্রে খবর, মৎস্য আধিকারিক জেলাশাসকের সঙ্গে অদ্ভুত ব্যবহার করতে শুরু করেন। এর পর জেলাশাসক আরও কয়েক জন সরকারি আধিকারিককে ডাকেন। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ওই সরকারি আধিকারিককে।