গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk উত্তরপ্রদেশে দলিত শিশুকে ধর্ষণ, ধৃত সরকারি আধিকারিক

    উত্তরপ্রদেশে দলিত শিশুকে ধর্ষণ, ধৃত সরকারি আধিকারিক

    0
    144
    Dalit child rape in Uttar Pradesh government official arrested
    Dalit child rape in Uttar Pradesh government official arrested

    উত্তরপ্রদেশে বাড়িতে ঢুকে ছ’বছরের দলিত শিশুকে ধর্ষণের অভিযোগে এক সরকারি আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে।

    পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম গজেন্দ্র সিং। বুলন্দশহরের শিকারপুর ব্লকের কৃষি উন্নয়ন আধিকারিক তিনি। গজেন্দ্র সিং রসুলপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ, আহমেদগড় থানা এলাকার একটি বাড়িতে ঢুকে শিশুকে ধর্ষণ করেন তিনি। নির্যাতিতা শিশুটির পরিবারের দাবি, সরকারি কাজে প্রায়ই গ্রামে যাতায়াত ছিল গজেন্দ্র সিংয়ের। ঘটনার দিন তাঁরা বাড়িতে ছিলেন না, খামারে কাজে গিয়েছিলেন। ঘরে একাই ছিল বছর ছয়েকের মেয়ে।সরকারি সূত্রে খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই অপরাধের বিষয়ে জানানো হয়েছে। তিনি জেলাশাসককে মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন। বরখাস্ত হয়েছেন অভিযু্ক্ত আধিকারিক। সেই সঙ্গে ওই পরিবারকে ৮ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার।