প্রত্যর্পণ : বাংলাদেশের চিঠির জবাব দেয়নি ভারত 

0
359
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশের চিঠির কোনও উত্তর এখনও দেয়নি ভারত। বৃহস্পতিবার সংসদে বিদেশ  প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, এর আগে ডিসেম্বরে প্রত্যর্পণ-র দাবি, বাংলাদেশ করেছে ঠিকই।
কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চিঠি ভারত পেয়েছেও। রাজ্যসভায় কেরলের সিপিএম সাংসদ জন  বিট্রেস, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ -র বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন করেন, এ বিষয়ে সরকার কি কি ব্যবস্থা নিয়েছে ? এরপরই বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং রাজ্যসভায় জানিয়েছেন, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে। ২০২৪-র ৫ অগাস্ট শেখ হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যে যে অপরাধ সংগঠিত হয়েছে তার ভিত্তিতেই এই প্রত্যর্পণ দাবি করা হয়েছে।
কিন্তু বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে ভারতের তরফে কোনও জবাব এখনও পাঠনো হয়নি। অন্যদিকে, ৫ ফেব্রুয়ারি এবং পরবর্তীতে বৃহস্পতিবার ঢাকা সহ বাংলাদেশে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ভারতের তরফে কোনও বক্তব্য, এখনও পর্যন্ত জানায় নি বিদেশমন্ত্রক।