
আমেরিকা ফেরত মহিলা অভিবাসীদের শিকল পরানো নিয়ে সংসদে জবাব দিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় বিদেশমন্ত্রকের জবাব, গত ৫ ফেব্রুয়ারি আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো অভিবাসীদের সঙ্গে সে দেশের কর্মীদের আচরণের তীব্র নিন্দা করা হয়েছে। বিশেষত মহিলাদেরও শিকল পরানো নিয়ে তীব্র অসন্তোষ জানানো হয়েছে। পরে ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি ভারতে যত জন মহিলা ও শিশু অভিবাসীকে ফেরানো হয়েছে, তাঁদের হাতে শিকল ছিল না।
রাজ্যসভার সাংসদ জন ব্রিটাসের প্রশ্নের জবাবে জানিয়েছে কেন্দ্র। ২০২৫ সালের জানুয়ারি থেকে এ দিন পর্যন্ত ৩৮৮ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে আমেরিকা। রিপোর্ট বলছে আরও ২৯৫ জন অভিবাসীকেও শীঘ্রই ভারতে ফেরানো হবে।
