প্রধান শিক্ষককে মারধর সহকারী শিক্ষকের!

0
555
ছবি সৌজন্যে : নিজস্ব
স্কুলের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদের নিউ ফারক্কা হাইস্কুলে। আহত প্রধান শিক্ষক মালদহ মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।
স্কুলের প্রধান শিক্ষক মনিরুলের দাবি, চলতি শিক্ষাবর্ষে স্কুলের রুটিন তৈরি হয়ে কথা কাটাকাটি থেকে তাঁকে শক্ত জিনিস দিয়ে বুকে, পিঠে আঘাত করা হয়েছে। এমনকী প্রাণে মারার হুমকিও দিয়েছেন অভিযক্ত শিক্ষক। অন্যদিকে অভিযুক্ত সহকারী শিক্ষক তারিফ হোসেনের দাবি, প্রধান শিক্ষকের ঘরে ঢুকতেই তাঁর কলার চেপে ধরেন মনিরুল।
তখন আত্মরক্ষার্থে হাত চালিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে স্কুল শিক্ষা দফতর।