
লভ জিহাদ, ল্যান্ড জিহাদ বরদাস্ত করবে না সরকার। শুক্রবার সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরামের অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি বিল বিধানসভায় আনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তীকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করা হবেই। সোমবার বিধানসভায় এবিষয়ে যা বলার বলবেন বলে জানিয়েছেন। বঙ্কিমচন্দ্রের জন্মভিটেয় দাঁড়িয়ে তিনি বলেছেন এর নির্দিষ্ট নিয়ম আছে। গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমের মত অন্যান্য রাজ্যে যেভাবে বিচারপতির নেতৃত্বে কমিটি করে কাজ হয়েছে, সেভাবে এখানেও হবে।
সোমবার বিশেষ অধিবেশনে বিলটি পেশ করা হবে। অসমে মে মাসেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়েছে। বিলটি পাস হয়ে গেলে দেশের মধ্যে চতুর্থ রাজ্য হবে পশ্চিমবঙ্গ।
