গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International নির্বাচনহীন সরকার জন্ম দেয় ফ্যাসিবাদের: আব্দুস

    নির্বাচনহীন সরকার জন্ম দেয় ফ্যাসিবাদের: আব্দুস

    0
    101
    ছবি সৌজন্যে :ফেসবুক
    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন ছাড়া কোনও সরকার বেশিদিন থাকলে ফ্যাসিবাদের জন্ম হবে, দেশের প্রচলিত গণতন্ত্র ব্যাহত হবে।
    রবিবার নাটোর শহরের একটি রেস্তোরাঁয় বিএনপি ও সহযোগি সংগঠনের এক পর্যালোচনা সভায় প্রধান অতিথি এই কথা বলেছেন। আব্দুস সালাম আরও বলেছেন, দীর্ঘদিনের লালিত স্বপ্ন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা। যেটা ফ্যাসিবাদ কেড়ে নিয়েছিল।
    দেশের মালিকানা ছিনতাই করে রেখেছিল আওয়ামি লীগ, এই মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করা হচ্ছে। হাসিনা বিদায়ের ৮ মাস পার হয়ে গেলেও নির্বাচনের রোড ম্যাপ দেখা যাচ্ছে না বলেও দাবি করেছেন তিনি।