
রাজ্য সরকারের অনুমতি ছাড়াই রাজভবনের নাম বদলে লোকভবন করা নিয়ে আক্রমণ করেছে তৃণমূল। প্রশ্ন তুলেছে রাজভবন লোকভবন করার বিজ্ঞপ্তি তো সারা দেশের জন্য।
তাহলে বাংলাতেই কেন প্রথম। তার মানে রাজ্যপাল কি সমান্তরাল প্রশাসন চাইছেন। এদিকে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলতেই পাল্টা রাজ্যপাল বলেছেন গণতন্ত্রে জনগণই সর্বোচ্চ এবং কোনও রাজনৈতিক দল জনগণের ঊর্ধ্বে নয়। রাজ্যপালের অনুরোধে যখন রাষ্ট্রপতি জন রাজভবনের প্রতীকী চাবি নির্বাচিত মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন, তখন বাংলা থেকে এই উদ্যোগ আসে।
বাংলার এমন উদ্যোগ একটি জাতীয় মডেলে পরিণত হয়েছে। বাংলার মানুষ এতে আনন্দিত এবং বাংলার রাজনীতি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া উচিত নয়।
