
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস যেতেই বিক্ষোভএসএফআই-র সদস্যদের।
ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয় বিক্ষোভ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৬৮ তম সমাবর্তন অনুষ্ঠানের জন্য নির্ধারিত মঞ্চ ওপেন এয়ার অডিটোরিয়ামের সামনে ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। বুধবার নির্ধারিত সময়ে শুরু হয় সমাবর্তন। অনুষ্ঠান। তার মধেই চলতে থাকে এসএফআইয়ের বিক্ষোত। এসএফআইয়ের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে রাজ্য এবং কেন্দ্রের তরফে যে অনুদান দেওয়া হয়, তা বন্ধ রয়েছে। শেষ দুবছরের খতিয়ান অনুযায়ী বকেয়া অর্থের পরিমাণ ৪০-৪২ কোটি টাকা। ২০২২-র পর ২০২৫-এ স্থায়ী উপাচার্যের হাত থেকে ছাত্রছাত্রী এবং গবেষকরা শংসাপত্র গ্রহণ করেছেন।
আচার্য রাজ্যপাল বলেছেন গত কয়েক বছর তিনি এখানে আসেননি। এবারের সমাবর্তন বৈধ বলেই, তিনি এখানে উপস্থিত হয়েছেন।
