কল্যাণের অস্ত্র অভিযোগ, রাজভবনে তল্লাশিতে রাজ্যপাল

0
91
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজভবনে অস্ত্র মজুত আছে। তার পর তড়িঘড়ি নিজের উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতা ফিরে এসে রাজভবনে বেনজিরভাবে চিরুনি তল্লাশি করাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কলকাতা পুলিশ, রাজভবন পুলিশ আউটপোস্ট, সিআরপিএফ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড— এই পাঁচ বাহিনী মিলে অভিযানে যোগ দিয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দফতর ও সিভিল ডিফেন্স অগ্নিনির্বাপণ মহড়াও পরিচালনা করছে। নিরাপত্তার স্বার্থে সোমবার দুপুর ২.৩০-এ সম্পূর্ণ রাজভবন খালি করা হয়েছে। উল্লেখযোগ্য ভাবে, এই পুরো অপারেশন লাইভ সম্প্রচার করা হয়েছে এবং গণমাধ্যমের প্রতিনিধি ও বিদ্বজ্জনদের একাংশ উপস্থিত রয়েছেন।
রবিবারই সকালে রাজ্যপাল সকলের জন্য রাজভবন খুলে দিয়েছিলেন। এটা দেখানোর জন্য যে কল্যাণ বন্দ্যোাধ্যায় যে মন্তব্য করেছেন, সেরকম রাজভবনে কিছুই নেই।