‘বাংলার দত্তক সন্তান হতে চান’, এসআইআর ফর্ম জমা রাজ্যপালের

0
102
ছবি সৌজন্যে : নিজস্ব
পশ্চিমবঙ্গের ভোটার হতে এনুমারেশন ফর্ম ফিলাপ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা শেষের দিনে রাজ্যের ভোটার হতে চেয়ে লোকভবনে বিএলও এবং সুপার ভাইজারদের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন সিভি আনন্দ বোস।
বৃহস্পতিবার চৌরঙ্গি বিধানসভার ১৬২-র ৩৮ নম্বর পার্টের ৫ নম্বর ওয়ার্ডের বিএলও গৌরাঙ্গ মালাকার রাজ্যপালের কাছে গিয়েছিলেন। রাজ্যপালের নাম রয়েছে এজি বেঙ্গল বুথে। দুই সুপারভাইজারও ছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পরেই বাংলা শিখতে উদ্যোগী হয়েছিলেন সিভি আনন্দ বোস। স্বরস্বতীপুজোয় হাতেখড়িও হয়েছিল তাঁর। বৃহস্পতিবার এনুমারেশন ফর্ম ফিলআপের পর রাজ্যপাল বলেছেন এই বাংলার দত্তক সন্তান হতে চান। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন। সেই বাংলায় তিনি ভোটার হতে চান।
তাঁর পদবী বোস। তিনি মানসিক ও সাংস্কৃতিকভাবে বাংলার সঙ্গে যুক্ত হতে চান।