বেলডাঙাকাণ্ডে সরব রাজ্যপাল

0
106
ছবি সৌজন্যে : নিজস্ব

বেলডাঙায় অশান্তি, সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মুখ খুলেছেন রাজ্যপাল। তিনি বলেছেন ওখানে যা ঘটেছে সেটা আইনশৃঙ্খলার চরম অবনতি।

গণতন্ত্রের চতুর্থস্তম্ভ সংবাদমাধ্যমও আক্রান্ত হচ্ছে। পুলিশের উচিত আইনশৃঙ্খলা, সরকারি সম্পত্তি রক্ষা করা। জনজীবনকে সুনিশ্চিত করা। বেলডাঙায় যা ঘটছে তাতে সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ করা। আইনশৃঙ্খলা ব্যবস্থাকে সুনিশ্চিত করা। কোনও সভ্য সমাজ এমন বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না।

শুক্রবারের ঘটনার পর শনিবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের বেলডাঙা। জাতীয় সড়ক অবরোধ, পরপর গাড়িতে ভাঙচুর, ভাঙা হয়েছে রেলগেট।