Home Kolkata ঘরছাড়াদের মাঝে রাজ্যপাল, বাইরে বিক্ষোভ

ঘরছাড়াদের মাঝে রাজ্যপাল, বাইরে বিক্ষোভ

0
139
ছবি সৌজন্যে : নিজস্ব
কেন্দ্রের জোড়া কমিশনের সফরের দিনেই মালদার বৈষ্ণবনগরের স্কুলে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের অভাব অভিযোগ শুনলেন রাজ্যপাল। দিল্লি সফর কাটছাট করে বৃহস্পতিবার কলকাতায় ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ঘোষণা করেন দাঙ্গাবিধ্বস্ত এলাকায় যাওয়ার কথা। যদিও রাজ্যপালকে আপাতত মুর্শিদাবাদ না যেতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই আপত্তি উড়িয়ে শুক্রবার শিয়ালদহ থেকে ট্রেন ধরে দুপুরে মালদার টাউন স্টেশনে নামেন সিভি আনন্দ বোস। কিছুক্ষণ সার্কিট হাউসে বিশ্রামের পর সোজা চলে যান বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলের আশ্রয়শিবিরে। কিন্তু রাজ্যপাল আশ্রয়শিবিরে ঢোকার পরেই শুরু হয় তুমুল বিক্ষোভ। সংবাদমাধ্যমকে পুলিশ বাধা দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ভিতরে কি হচ্ছে তা জানতে দিতে হবে। এই দাবিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় স্থানীয়দের। কার্যত স্থানীয়দের চাপে পড়েই শেষপর্যন্ত সংবাদমাধ্যমকে ভিতরে ঢুকতে দিতে বাধ্য হয় পুলিশ। রাজ্যপালকে কাছে পেয়ে পায়ে পড়েন যন্ত্রণা, ক্ষোভ উগরে দেন ঘরছাড়ারা। হিংসার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তাঁরা।
রাজ্যপাল জানিয়েছেন তিনি ঘরছাড়াদের থেকে ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেছেন। নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত কোনওভাবেই যেন ঘরছাড়াদের সেখানে না পাঠায় প্রশাসন।