হার্ট অ্যাটাক, বাইপাস সার্জারির সম্ভাবনা রাজ্যপালের

0
105
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

হৃদযন্ত্রে বড়সড় ধরনের ব্লকেজের পাশাপাশি হার্ট অ্যাটাকও হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বর্তমানে তিনি আলিপুর কম্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রে খবর সোমবার রাতেই তাঁকে বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। সেখানে তাঁর ওপেন হার্ট সার্জারি করতে পারেন ডাক্তার সুশান মুখোপাধ্যায়। সোমবার কম্যান্ড হাসপাতালে রাজ্যপালকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে রাজ্যপালকে দেখতে যান এসএসকেএম-এর বিশেষজ্ঞ চিকিৎসক। বর্তমানে রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সূত্রের খবর, অ্যাঞ্জিওপ্লাস্টিতে কাজ হবে না ধরে নিয়েই, ওপেন হার্ট সার্জারি করতে হবে।