
কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাদক সহ বিভিন্ন নেশার দ্রব্য ব্যবহার বন্ধ নিয়ে আলোচনা হলেও আদালতের বিচারাধীন বলে যাদবপুর বিশ্ববিদ্যালয় বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।
রাজভবনে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে অধ্যাপকদের আলোচনায় ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত অসস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বৈঠকে যোগ দেননি। কলেজ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন রাজ্যপাল। যাদবপুর কাণ্ডের পর পাশাপাশি শিক্ষক এবং ছাত্রছাত্রীদের একাত্ববোধ নিশ্চিত করা উচিত বলে মনে করেন তিনি।
একইসঙ্গে ডিজিট্যাল সার্ভাভাল সিস্টেমের বিষয়টি বৈঠকে আলোচিত হয়েছে। প্রত্যেকটি বিষয় মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
