যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তকে সরাল রাজ্যপাল

0
154
ছবি সৌজন্যে : নিজস্ব
চাকরির মেয়াদ শেষের চারদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে ভাস্কর গুপ্ত’কে সরানো হয়েছে। আগামী ৩১ মার্চ অধ্যাপক হিসাবে তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা।
তার চার দিন আগে ২৭ মার্চ রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, উপাচার্য পদে আর থাকছেন না ভাস্কর গুপ্ত। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ এপ্রিল অধ্যাপক ভাস্কর গুপ্ত’কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারির সময় থেকেই তা কার্যকর হবে।
আচার্যের অনুমোদনে এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।