মালদায় রাজ্যপাল, গার্ড অফ অনারও 

0
421
ছবি সৌজন্যে : নিজস্ব
একাধিক কর্মসূচিতে যোগদান করতে মালদায় পৌঁছেছেন রাজ্যপাল আর এন রবি। সকাল  মঙ্গলবার ১০টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে পৌঁছন তিনি।
পরে মালদার নিউ সার্কিট হাউসে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, পুরাতন মালদার শিখ সম্প্রদায়ের এক ধর্মীয় অনুষ্ঠানে দুপুরে তিনি যোগ দেবেন। পরে মালদার গৌড়ে রামকেলিতেও তাঁর যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তিনি একটি সরকারি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন এবং ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন।
রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে স্টেশন চত্বর থেকে বিভিন্ন কর্মসূচির স্থান পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সফর ঘিরে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।