গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ইদ-উল-আযহার শুভেচ্ছায় রাজ্যপাল-মমতা-অভিষেক

    ইদ-উল-আযহার শুভেচ্ছায় রাজ্যপাল-মমতা-অভিষেক

    0
    4
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ঈদ-উল-আযহার উপলক্ষ্যে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল আর এন রবি।
    লোক ভবনের তরফে এক্স পোস্টে জানানো হয়েছে এই উৎসব সকলের মাঝে সম্প্রীতি ও একতার চেতনাকে আরও সুদৃঢ় করুক এবং সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সুখ। এদিকে, ইদ-উল-আযহার উপলক্ষ্যে রাজ্যের বাসিন্দাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে তিনি লিখেছেন, এই উপলক্ষটি সকলের জীবনে আশা, শান্তি ও আনন্দ বয়ে আনুক।
    অন্যদিকে, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইদ-উল-আযহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে এক্স পোস্টে লিখেছেন, ত্যাগ, সহানুভূতি এবং মানবতার মূল্যবোধ শেখায়। এই পবিত্র উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। প্রতিটি ঘর আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এবং ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক।