
অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়ে মুখ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছেন বিলে মৃত্যুদণ্ড নিয়ে আপত্তি রয়েছে কেন্দ্রের। অপরাজিতা বিলে বিএনএস-র ৬৪ ধারার থেকেও কড়া শাস্তির প্রস্তাব রয়েছে।
১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাবে আপত্তি রয়েছে কেন্দ্রের। বিলে প্রস্তাবিত শাস্তিকে নিষ্ঠুর এবং সামঞ্জস্যহীন বলে মনে করছে কেন্দ্র। আর জি করকাণ্ডের পর গত বছর ৩ সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ, পাস হয়।
প্রস্তাবিত বিল বিএনএস-র ৬৫ ধারা বিলোপের কথা বলা হয়েছে। এই বিল কেন্দ্রের আইনের পরিপন্থী। পর্যবেক্ষণ সহ বিষয়টি খতিয়ে দেখার জন্য ফেরত। পাঠানো হয়েছে বিল। এমনটাই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।





