হুমায়ুনকে গ্রেফতারির নির্দেশ রাজ্যপালের, রাজ্যকে চিঠি

0
98
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
৬ তারিখ মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। বারবার হুঁশিয়ারি দিয়েছেন।
এই অবস্থায় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থেকে হুমায়ুন কবিরকে আগাম গ্রেফতারির নির্দেশ দিয়ে রাজ্যকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের কথায় হুমায়ুন কবিরের বক্তব্য বা পরবর্তী পদক্ষেপে আইনশৃঙ্খলার অবনতি হলে প্রিভেনটিভ অ্যারেস্ট করতেই হবে। রাজ্যপাল সতর্ক করে বলেছেন রাজ্য প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। রাজ্যপাল এক্তিয়ারের বাইরে কথা বলছেন বলে পাল্টা আক্রমণ করেছেন হুমায়ুন কবির।
তাঁর কথায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের তো আইনশৃঙ্খলা দেখার দায়িত্বে নেই। তার জন্য নির্বাচিত সরকার রয়েছে। রাজ্যপাল বলার কে।