গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs বারাকপুরে গান্ধীজিকে শ্রদ্ধা রাজ্যপাল-অন্যদের 

    বারাকপুরে গান্ধীজিকে শ্রদ্ধা রাজ্যপাল-অন্যদের 

    0
    56
    ছবি সৌজন্যে : এক্স
    মহাত্মা গান্ধীর ৭৮ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে বারাকপুর গান্ধীঘাটে তাঁকে মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ কুমার বোস। শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন অন্যান্য ব্যক্তিরাও।
    পাশাপাশি এর পরেই সেখানেই প্রার্থনা সভায় যোগ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মন্ত্রী সুজিত বসু, মুখ্যসচিব নন্দীনি চক্রবর্তী সহ একাধিক সরকারি আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। রাজ্যপাল সহ বিশিষ্টজনের উপস্থিতে রামধনু সঙ্গীতে পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্পীরা।
    এদিকে মহাত্মা গান্ধীর ৭৮ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে বেলেঘাটার  গান্ধীভবনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর আয়োজন করা হয়েছিল। পাশাপাশি বামেদের তরফ থেকেওমহাত্মা গান্ধীজিকে শ্রদ্ধা জানানো হয়েছে।