গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রীর ‘ফোর্ট উইলিয়াম’ মন্তব্য, প্রশ্ন রাজ্যপালের

    মুখ্যমন্ত্রীর ‘ফোর্ট উইলিয়াম’ মন্তব্য, প্রশ্ন রাজ্যপালের

    0
    58
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফোর্ট উইলিয়ামে বসে একজন কমান্ড্যান্ট এসআইআর-র কাজ পরিচালনা করছেন। মঙ্গলবার বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    তাঁর অভিযোগ ছিল বিজেপির হয়ে কাজ করছেন ওই কমান্ড্যান্ট। তারই পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেছেন অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেই রাজ্যপাল বলেছেন সেনাবাহিনীর সাহসিকতা, আনুগত্য এবং দেশের প্রতি তাঁদের উৎসর্গতা প্রশ্নের মুখে পড়ছে।
    এমন গুরুতর অভিযোগ আনা যায় কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। সেনাবাহিনীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এমন গুরুতর অভিযোগ বিষয়টি খোঁজ নেবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।