
রাজ্যের পালাবদলের পরদিনই কালীঘাটে সস্ত্রীক পুজো দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লক্ষ্মী রবি।
যথাযোগ্য মর্যাদায় কালীঘাটে মা কালীকে ধূপ, ফুল সহযোগে পুজো দিয়েছেন সস্ত্রীক রাজ্যপাল। একইসঙ্গে মা কালীকে আরতিও করতে দেখা গিয়েছে রাজ্যপালকে। এরপরই এক্স পোস্টে সেই ছবি পোস্ট করে বাংলায় লিখে পশ্চিমবঙ্গবাসীর শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির কামনা করেছেন রাজ্যপাল আর এন রবি। লোকভবনের তরফে এক্স হ্যান্ডেলে ছবি শেয়ার করা হয়।
রাজ্যপাল লিখেছেন, আর এন রবি এবং স্ত্রী লক্ষ্মী রবি কালীঘাট মন্দিরে মা কালীর দর্শন করেছেন। এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে পশ্চিমবঙ্গের জনগণের সামগ্রিক কল্যাণ এবং রাজ্যের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির কামনায় প্রার্থনা জানিয়েছেন।





