
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, ২৫ অগাস্ট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ছিল।
উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় সমাবর্তন আয়োজন করতে না পারায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। ইতিমধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এখনও এবিষয়ে উপাচার্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ২০০৮ সালে স্থাপিত হয় মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। ২০১৬ সালে এই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আয়োজন করা হয়েছিল।
অভিযোগ, ওই অনুষ্ঠানে বেআইনিভাবে টাকা খরচের অভিযোগ ওঠে। সেই কারণেই অপসারণের সিদ্ধান্ত বলে খবর।





